একদিনের সফরে বগুড়া ও শিবগঞ্জে আসছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

একদিনের সফরে বগুড়া ও শিবগঞ্জে আসছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি একদিনের সফরে বগুড়া ও তাঁর নিজ সংসদীয় এলাকা শিবগঞ্জে আসছেন। প্রতিমন্ত্রীর একান্ত সচিব তাসনিমুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, আগামীকাল ২৭ মার্চ (শুক্রবার) তিনি এই সফর করবেন। সফরকালে প্রতিমন্ত্রী বগুড়া ও শিবগঞ্জ এলাকার বিভিন্ন চলমান উন্নয়ন কর্মকাণ্ড সরজমিন পরিদর্শন ও তদারকি করবেন। এ সময় তিনি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে বর্তমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেবেন।

এছাড়াও প্রতিমন্ত্রী স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আসন্ন ঈদের আগাম শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন বলে জানা গেছে। প্রতিমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন