ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ঢুকে রোগীকে কুপিয়ে জখম করার চাঞ্চল্যকর ঘটনায় ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াজ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল নড়াইল জেলার নড়াগাতী থানার খলিসাখালী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
শনিবার (২৮ মার্চ ) রাত ৩টার দিকে গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন— বর্ষাপাড়া গ্রামের কলম বিশ্বাসের ছেলে হাফিজুর বিশ্বাস (৩৫), কাউছার বিশ্বাস (৪২) ও কুব্বাত বিশ্বাস (৫৫), কাউসার বিশ্বাসের ছেলে শ্রাবণ বিশ্বাস (১৯), পান্না বিশ্বাসের ছেলে রুমান বিশ্বাস (১৮) এবং পান্না বিশ্বাস (৪৮)।
পূর্ব শত্রুতার জেরে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে রাসেল বিশ্বাস মারামারিতে আহত হয়েছিলেন। ঘটনার ২৬ দিন পর গত বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকালে রাসেল কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিতে যান। এসময় প্রতিপক্ষরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ করে তাঁর ওপর অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে গুরুতর জখম করে। হাসপাতালের ভেতরে এমন নৃশংস হামলার ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা হওয়ার পরপরই অভিযানে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতায় নড়াইল থেকে এজাহারভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াজ মাহমুদ জানান, “হাসপাতালে ঢুকে হামলার ঘটনায় ইতোমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের বিশেষ অভিযান ও জোর তৎপরতা অব্যাহত রয়েছে।”
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ