গাজীপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ণ
গাজীপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

বিশেষ প্রতিনিধি, গাজীপুর: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ তারেক নামে আলোচিত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার (২৩ আগস্ট) বিকেলে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের উত্তর গজারিয়াপাড়া এলাকার ব্র্যাক ‘সিডিএম’-এর সামনে থেকে তাকে আটক করা হয়। আটককালে তাঁর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তারেক ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘ দিন ধরে তিনি এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে জিএমপি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বিচারালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন