ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে: এমপি মনজুরুল

প্রকাশ: শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ণ
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে: এমপি মনজুরুল

সাইফুল্লাহ সাইফ, বীরগঞ্জ (দিনাজপুর): জনস্বাস্থ্য সুরক্ষায় ডেঙ্গু রোগের বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (৩ আগস্ট) সকালে উপজেলার ৮নং ভোগনগড় ইউনিয়নের কবিরাজহাট ধানহাটি, ভূমি অফিস, মাছ বাজার ও কাঁচাবাজার এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

অভিযানকালে বাজারের বিভিন্ন দোকান মালিক ও ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এমপি মনজুরুল ইসলাম। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল প্রশাসনের অভিযান পরিচালনাই যথেষ্ট নয়; ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, অপরিচ্ছন্ন পরিবেশের ক্ষতিকর দিক সম্পর্কে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। সবাই সচেতন ও দায়িত্বশীল হলে ডেঙ্গুসহ বিভিন্ন সংক্রামক রোগের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন