ভৈরবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক
প্রকাশ: শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবের জিয়া নগর এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসতবাড়ি ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং এই বিপদে তাঁদের পাশে থাকার ও সর্বাত্মক সহায়তা প্রদানের আশ্বাস দেন।
একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের আশ্বস্ত করে জানান, আগামী ১ থেকে ২ মাসের মধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকাটির রাস্তা সংস্কার ও পুড়ে যাওয়া ঘরবাড়ি নতুন করে নির্মাণ করে দেওয়া হবে।
পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনিক কর্মকর্তারা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা