বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন: আইনমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১০ অপরাহ্ণ
বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন: আইনমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক: বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (২৬ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের বিচার বিভাগ যতটা স্বাধীনতা উপভোগ করে, তা অন্য কোথাও কমই দেখা যায়। বিচার বিভাগ স্বাধীন বলেই অনেক মামলায় রাষ্ট্রপক্ষ হেরে যায়।’

দেশে বর্তমানে ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘প্রয়োজনের তুলনায় জজ ও আইনজীবীর সংখ্যা কম হওয়ার কারণেই দেশে মামলার দীর্ঘসূত্রিতা হচ্ছে।’ এ সময় ঝিনাইদহের আলোচিত রামিসা হত্যা মামলার যেন সঠিক ন্যায়বিচার নিশ্চিত হয়, সেদিকেও সংশ্লিষ্টদের খেয়াল রাখার নির্দেশ দেন তিনি।

মন্তব্য করুন