যশোরে আওয়ামী লীগ নেতা খায়রাত হোসেন আটক

প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ণ
যশোরে আওয়ামী লীগ নেতা খায়রাত হোসেন আটক

যশোর প্রতিনিধি: যশোরে আওয়ামী লীগের জেলা শাখার সহসভাপতি খায়রাত হোসেনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) রাত ১১টার পর শহরের খালধার রোড এলাকা থেকে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা তাঁকে আটক করেন। পরে তাঁকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বিষয়টি নিশ্চিত করে জানান, খায়রাত হোসেনের বিরুদ্ধে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাঁকে আটক করা হয়েছে।

আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন