ঈশ্বরদীতে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ণ
ঈশ্বরদীতে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

মো. হাসান ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি: ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে পাবনার ঈশ্বরদীতে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের মাধ্যমে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় ঈশ্বরদী উপজেলা কৃষি অফিস প্রপ্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য।

অনুষ্ঠানে জানানো হয়, কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ২২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ, সবজি বীজ, রাসায়নিক ও জৈব সার, বালাইনাশক এবং লেবুর চারা বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে উপজেলার মোট ১ হাজার ৬২ দশমিক ৬ একর জমিতে উৎপাদন জোরদার করা সম্ভব হবে।

উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল মমিন জানান, এর আগেও অফ-সিজনে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও লেবু চাষ করে স্থানীয় কৃষকেরা লাভবান হয়েছেন। তাই উৎপাদনের সেই ধারাবাহিকতা বজায় রাখতে এবার প্রণোদনার পরিধি আরও বাড়োনো হয়েছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সুবিধাভোগী কৃষকদের হাতে প্রণোদনার এসব কৃষি উপকরণ তুলে দেন।

এআইএল/সকালবেলা