সরাইলের কুখ্যাত ডাকাত গাফ্ফার গ্রেপ্তার
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোটার: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের উত্তর কুট্টাপাড়া এলাকার ‘খুরশেদ ভবনে’ সংঘটিত চাঞ্চল্যকর দস্যুতার প্রধান আসামি গাফ্ফারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত গাফ্ফার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাটিহাতা এলাকার কাদির মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সরাইল থানার পেনাল কোডের ৩৯৪ ধারার মামলায় [মামলা নম্বর: ৩৬(০৮)২৬] সরাইল থানার এসআই রাজীব বড়ুয়ার নেতৃত্বে এবং সদর মডেল থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। ঘটনায় আহত ভিকটিমের প্রত্যক্ষ শনাক্তের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
পুলিশের নথি অনুযায়ী, গাফ্ফার একজন দুর্ধর্ষ ও পেশাদার ডাকাত। তাঁর বিরুদ্ধে সরাইল, ব্রাহ্মণবাড়িয়া সদর ও ঢাকার পল্টন থানায় ডাকাতি ও দস্যুতার একাধিক মামলা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।
এআইএল/সকালবেলা
|