ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সিলেটের টুকেরবাজারে দুই কিশোরের দ্বন্দ্বকে কেন্দ্র করে পাঁচ গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এক পক্ষে দুই গ্রামের এবং অপর পক্ষে তিন গ্রামের মানুষ সংঘর্ষে জড়ান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুই কিশোরের বাগবিতণ্ডার জেরে প্রথমে কুমারগাঁও ও সাহেবেরগাঁও গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে আশপাশের আরও কয়েকটি গ্রামের মানুষ এতে যোগ দেয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের ইটপাটকেলের আঘাতে বেশ কয়েকজন আহত হন। প্রায় এক ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে।
সংঘর্ষের কারণে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় কয়েকটি দোকানপাটে ভাঙচুরের ঘটনাও ঘটে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ