ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ফেনী প্রতিনিধি: ফেনী-২ (সদর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নির্বাচনী প্রচারণায় যুক্ত হয়েছে আধুনিক ডিজিটাল ক্যারাভ্যান। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে শহরের খাজুরিয়া এলাকায় অবস্থিত প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে এই বর্ণাঢ্য প্রচার গাড়ির উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে মজিবুর রহমান মঞ্জু বলেন, “নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করতে এই ডিজিটাল ক্যারাভ্যান নামানো হয়েছে। এটি পুরো নির্বাচনী এলাকায় ঘুরে ঘুরে আধুনিক পদ্ধতিতে প্রচার চালাবে।” তবে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেন, “কিছু কুচক্রী মহল নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত। আমি প্রশাসনকে এসব ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানাই।”
এই ক্যারাভ্যান উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল মালেক, সদস্য সচিব আ.ন.ম আব্দুর রহিম ও এনসিপির কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক এবং ছাত্র শিবির শহর শাখার সেক্রেটারি শফিকুল ইসলামসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। ডিজিটাল এই প্রচারণার মাধ্যমে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া মিলবে বলে জোটের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ