ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নাজমুল হোসাইন মাহী, সাতক্ষীরা প্রতিনিধি: গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের জন্মদিন উপলক্ষে সাতক্ষীরায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে শহরের বিভিন্ন এলাকায় এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।
জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. তবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আজিবুর রহমানের সঞ্চালনায় এই কর্মসূচি পালিত হয়। কার্যক্রমের শুরুতেই নুরুল হক নুরের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। এরপর দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি রবিউল ইসলাম খান্না, শ্রমিক অধিকার পরিষদের নেতা হাবিবুল্লাহ হাবিব, যুব অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম, সাগর বাবু, রাসেল গাজী ও গোলাম হোসেন শাহিনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, তীব্র শীতে সাতক্ষীরার প্রান্তিক মানুষজন মানবেতর জীবনযাপন করছে। মানবিক দায়িত্ববোধ থেকেই গণঅধিকার পরিষদ সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশের যেকোনো সংকট ও দুযোর্গে এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের ক্রীড়া সম্পাদক প্রবাসী মো. সুমনের সার্বিক সহযোগিতায় এ দিনের কম্বল বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ