ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জাহিদ শিকদার, ভ্রাম্যমাণ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে মাধবপুর নিশিকান্ত মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোসা. আলেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. শহিদুল আলম তালুকদার।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, "দেশ ও গণতন্ত্র রক্ষায় আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। বাউফলের প্রতিটি ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে এবং ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সভাপতি বাবু পলাশ কুমার দাস এবং পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আসফাকুর রহমান বিপ্লব। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন।
বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাওয়ার এবং ভোটকেন্দ্রে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ