গোপালগঞ্জ মেডিকেলকে পূর্ণাঙ্গ বিশেষায়িত হাসপাতালে রূপান্তরের প্রতিশ্রুতি ডা. বাবরের

গোপালগঞ্জ মেডিকেলকে পূর্ণাঙ্গ বিশেষায়িত হাসপাতালে রূপান্তরের প্রতিশ্রুতি ডা. বাবরের

পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর প্রতিশ্রুতি দিয়েছেন যে, নির্বাচিত হলে তিনি গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালকে একটি পূর্ণাঙ্গ বিশেষায়িত হাসপাতালে রূপান্তর করবেন। 

মঙ্গলবার এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির ভোটে জয়ী হলে হৃদরোগ, কিডনি ও নিউরোসহ সব জটিল রোগের চিকিৎসা স্থানীয় পর্যায়েই নিশ্চিত করা হবে, যাতে সাধারণ মানুষকে ঢাকা বা খুলনায় ছুটতে না হয়।

পেশায় চিকিৎসক ডা. বাবর আরও জানান, সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা অপারেশন সুবিধা ও জরুরি চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ডাক্তার-নার্স সংকট দূর করতে দ্রুত নিয়োগ ও আবাসনের ব্যবস্থা করবেন। ওষুধ ও রোগ নির্ণয়ে দুর্নীতিমুক্ত ডিজিটাল ব্যবস্থাপনা চালুর মাধ্যমে স্বল্প খরচে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই হবে তাঁর মূল লক্ষ্য।

মন্তব্য করুন