ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আমিনুল ইসলাম সিয়াম, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার বিজয় নিশ্চিত করতে এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে রায়পুরে ব্যাপক প্রচারণা চালিয়েছে লক্ষ্মীপুর জেলা ও উপজেলা তাঁতীদল। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল থেকে রায়পুর উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচি পালন করা হয়।
লক্ষ্মীপুর জেলা তাঁতীদলের সভাপতি মোঃ হুমায়ুন কবির চৌধুরী এবং উপজেলা তাঁতীদলের ১ম সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির এনাম চৌধুরীর আগমন উপলক্ষে এই বিশেষ প্রচারণার আয়োজন করা হয়। এদিন সকালে নেতৃবৃন্দ এলাকায় পৌঁছালে স্থানীয় তাঁতীদলের নেতা-কর্মীরা তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান।
ইউনিয়ন তাঁতীদলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল আকর্ষণ ছিল একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা। শোভাযাত্রাটি উত্তর চরআবাবিল ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পথসভা ও লিফলেট বিতরণের মাধ্যমে ধানের শীষের নির্বাচনী বার্তা ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে দেয়।
প্রচারণা চলাকালে নেতৃবৃন্দ বলেন, "জনগণের হারানো অধিকার পুনরুদ্ধার এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষে ধানের শীষকে বিজয়ী করার কোনো বিকল্প নেই।" ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
উত্তর চরআবাবিল ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক মোঃ মোস্তফা মাহমুদ তারেক, সদস্য সচিব ইয়াকুব রাড়ী এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ স্বপন হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো প্রচারণা কার্যক্রমকে প্রাণবন্ত করে তোলে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ