ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সারাদেশ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে দাউদকান্দি হাইওয়ে থানার বারপাড়া এলাকায় অজ্ঞাত যানবাহনের চাপায় সিএনজির দুই যাত্রী নিহত হন। নিহতরা হলেন— দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার সরকারপুর গ্রামের আব্দুল বারেক (৫৩) ও মোস্তফা (৫২)।
একই দিন ভোরে বুড়িচংয়ের নিমসার বাজারে চলন্ত ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় দুই ট্রাকের চালক প্রাণ হারান। নিহতরা হলেন— নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লালপুর গ্রামের জহিরুল ইসলাম মঈন (২৭) এবং মেহেরপুর সদর উপজেলার কেশবপুর এলাকার সোহেল রানা (৩৫)। এছাড়া চান্দিনার কাঠেরপুল এলাকায় সড়ক পার হওয়ার সময় লরি চাপায় বড় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র তাইম নিহত হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার ও ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন জানান, বুধবার সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। দুর্ঘটনায় নিহত পাঁচ জনের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ