মৌলভীবাজারে স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে এম নাসের রহমানের মতবিনিময়

মৌলভীবাজারে স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে এম নাসের রহমানের মতবিনিময়

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের সাথে সদর ও রাজনগর উপজেলার স্থানীয় সরকার প্রতিনিধিদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত এই সভায় সদর ও রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পুরুষ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিদের সাথে প্রার্থীর এই সরাসরি আলোচনা আসন্ন নির্বাচনে বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু মিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম নাসের রহমান। ১০নং নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য বকসি মিসবাউর রহমান, ফখরুল ইসলাম এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু। 

সভায় জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকার নির্বাচনী পরিবেশ এবং সাধারণ ভোটারদের প্রত্যাশার কথা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং নির্বাচিত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়নে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।

মতবিনিময় সভায় আরও অংশ নেন ২নং মনুমূখ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ ইমরান সাজু, ৩নং কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলাল মিয়া, ৪নং আপার কাগাবালা ইউনিয়নের সদস্য কাসেম মিয়া এবং ৫নং আখাইলকুড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুমন মিয়া। 

এছাড়া ৬নং একাটুনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী, ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহম্মদ আলী, ৯নং আমতৈল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশাহিদ মিয়া, ১১নং মোস্তফাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান আহমেদ এবং ১২নং গিয়াসনগর ইউনিয়নের সদস্য শামীম আহমেদ সভায় উপস্থিত ছিলেন। রাজনগর উপজেলার পক্ষ থেকে সদর ইউনিয়ন চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরী ও ৩নং মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান রাহেল আহমেদসহ স্থানীয় সরকারের অন্যান্য প্রতিনিধিরা সভায় সংহতি প্রকাশ করেন।

টি.বি/সকালবেলা

মন্তব্য করুন