ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এস-এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকেলে পীরগাছা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন পাটোয়ারীর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেস রংপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম পাটোয়ারী। আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি তাজরুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জজ কোর্টের অ্যাডভোকেট আমিনুল ইসলাম পাটোয়ারী এবং গণঅধিকার পরিষদ পীরগাছা উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আসাদুল ইসলাম জিহাদ।
অনুষ্ঠানে পীরগাছা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হক মুন্সী, সিনিয়র সাংবাদিক শাহ কামাল ফারুক লাবু, এম খোরশেদ আলম, খুরশীদ আলম, শাহ জাহান সিরাজ মাসুদ, মোস্তাফিজার রহমান, মোস্তাক আহমেদ বাবুসহ স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, চ্যানেল এস বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যম অঙ্গনে একটি ইতিবাচক ধারা সৃষ্টি করেছে। আগামীতেও এই প্রতিষ্ঠানটি দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে চ্যানেল এস-এর উত্তরোত্তর সাফল্য এবং দেশের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ