কেন্দ্রীয় কৃষকদলের সদস্য হলেন শাহরিয়া ইকবাল জিয়া, তৃণমূল নেতাকর্মীদের উল্লাস

কেন্দ্রীয় কৃষকদলের সদস্য হলেন শাহরিয়া ইকবাল জিয়া, তৃণমূল নেতাকর্মীদের উল্লাস

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য পদে মনোনীত হয়েছেন গাজীপুরের শ্রীপুরের কৃতি সন্তান শাহরিয়া ইকবাল জিয়া। রোববার (১ ফেব্রুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এই মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়।

গাজীপুরের শ্রীপুর উপজেলার আনসার টেপিরবাড়ি গ্রামের সন্তান শাহরিয়া ইকবাল জিয়ার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে গাজীপুর জেলা ও শ্রীপুর উপজেলা কৃষকদলের তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই নেতার রাজনৈতিক ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। এর আগে তিনি মাওনা চৌরাস্তা আঞ্চলিক শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক, শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য, তেলিহাটি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং গাজীপুর জেলা যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি তেলিহাটি ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও সক্রিয় ছিলেন।

নবনিযুক্ত সদস্য শাহরিয়া ইকবাল জিয়া তার প্রতিক্রিয়ায় বলেন, "বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি তার যথাযথ মর্যাদা রক্ষা করব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং জাতীয়তাবাদী শক্তির বিজয় সুনিশ্চিত করতে আমি মাঠপর্যায়ে সর্বশক্তি দিয়ে কাজ করে যাব।"

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন