ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: বগুড়া জেলার আদমদীঘি থানাধীন সান্তাহারে একটি ইলেকট্রিক দোকানে চুরির ঘটনায় জড়িত ৪ জন সক্রিয় চোরকে গ্রেফতার করেছে র্যাব-১২। গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে বগুড়া সদর ও শাজাহানপুর এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর ২০২৫ তারিখ রাতে আদমদীঘি থানাধীন চৌধুরী গার্ডেন মার্কেটের ‘হিমু ইলেকট্রিক ওয়ার্কসপ’ থেকে প্রায় ৫ লাখ ৬ হাজার ৩৫০ টাকা মূল্যের মালামাল চুরি হয়। এ ঘটনায় দোকানের মালিক মো. মাহফুজুর আওয়াল মাহাবুব বাদী হয়ে আদমদীঘি থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তের ধারাবাহিকতায় এবং আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস দল গত বুধবার দুপুরে বগুড়ার রাজাবাজার ও আড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এই ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন: ১) সোহেল সিকদার (৩২), জেলা: ঝালকাঠি (তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে)। ২) মোঃ রানা শেখ (২৫), জেলা: পাবনা (তার বিরুদ্ধে ১টি মামলা রয়েছে)। ৩) মোঃ রিয়াজ মপু (৩২), জেলা: লক্ষ্মীপুর (তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে)। ৪) মোঃ আবু জাফর (৪০), জেলা: নোয়াখালী (তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে)।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের বগুড়া জেলার আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ