শিবগঞ্জে ধানের শীষের পক্ষে বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সংহতি

শিবগঞ্জে ধানের শীষের পক্ষে বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সংহতি

ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানের শীষের সমর্থনে ঐক্যবদ্ধ হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরসূরীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মোস্তা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মীর শাহে আলম বলেন, "বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক এবং রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আগামী নির্বাচনে বীর মুক্তিযোদ্ধারা ধানের শীষের পাশেই দাঁড়াবেন বলে আমি বিশ্বাস করি।"

সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ মীর শাহে আলমের বক্তব্যের প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ এবং নির্বাচনে ধানের শীষের সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বগুড়া-২ শিবগঞ্জ আসনে মুক্তিযোদ্ধাদের এই প্রকাশ্য সমর্থন মীর শাহে আলমের নির্বাচনী প্রচারণায় নতুন শক্তি যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

মন্তব্য করুন