শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখা। 

শুক্রবার (১৩ মার্চ ) শহরের গ্রান্ড চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের আমীর সহকারি অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাংবাদিক মির্জা হুমায়ুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন:

“সাংবাদিকগণ জাতির বিবেক। জাতির ক্রান্তিকালে এই বিবেক যখন নীরব হয়, তখন জাতীয় জীবনে বিপর্যয় নেমে আসে। তাই সাংবাদিকদের সব ভয়ভীতি উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।”

তিনি আরও আশ্বাস দেন যে, সাংবাদিকেরা সত্য প্রকাশ করতে গিয়ে কোনো বাধা বা হুমকির সম্মুখীন হলে জামায়াতে ইসলামী সবসময় তাদের পাশে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

  • মাস্টার আব্দুল মালেক (সেক্রেটারী, উপজেলা জামায়াত)।

  • অধ্যাপক খালেদ সাইফুল্লাহ (সেক্রেটারী, পৌর জামায়াত)।

  • আব্দুস সবুর (সাবেক উপজেলা শিবির সভাপতি)।

  • আব্দুল হালিম (রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক দপ্তর সম্পাদক)।

  • আব্দুল খালেক (সভাপতি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন)।

সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, প্রবীণ সাংবাদিক বিমল কুন্ডু, আবুল কাশেম, লাইফ চৌধুরী, আমিনুল ইসলাম, জাকারিয়া মাহমুদ, রাজিব রাসেল, হাজী তামিম এবং আব্দুল্লাহ আল মাহমুদসহ আরও অনেকে।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সভায় শাহজাদপুরে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন