কোটালীপাড়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ণ
কোটালীপাড়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি মো. অলিউর রহমান এবং উপজেলা বিএনপির সদস্য ব্যবসায়ী মো. অমিত কাজীসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, "জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দলকে শক্তিশালী করতে হবে। জনবিচ্ছিন্ন কোনো ব্যক্তি যেন দলীয় কর্মকাণ্ডে সুযোগ না পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।"

সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, "দলীয় ঐতিহ্য ধরে রাখতে ঐক্য বজায় রাখতে হবে। দেশের জনগণ যে আস্থা ও বিশ্বাস নিয়ে দলকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় বসিয়েছে, তারেক রহমানের নেতৃত্বে দিনরাত পরিশ্রম করে সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে হবে।"

এছাড়া গোপালগঞ্জ জেলার অন্যান্য উপজেলাগুলোতেও বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে অনুরূপ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন