২৫ সেপ্টেম্বর জাতীয় যুব কনভেনশন, প্রস্তুতি নিচ্ছে ইসলামী যুব আন্দোলন

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ণ
২৫ সেপ্টেম্বর জাতীয় যুব কনভেনশন, প্রস্তুতি নিচ্ছে ইসলামী যুব আন্দোলন

বিশেষ প্রতিবেদক: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির মাসিক বৈঠক শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, চলমান কর্মসূচি এবং আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় যুব কনভেননের সার্বিক প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকীর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে সভাপতির বক্তব্যে আতিকুর রহমান মুজাহিদ বলেন, “২৫ সেপ্টেম্বরের জাতীয় যুব কনভেনশনকে ঘিরে সারাদেশের পরিবর্তনকামী যুবকদের মধ্যে ব্যাপক সাড়া সৃষ্টি হয়েছে। যুব আন্দোলনের প্রতিটি কর্মসূচিই স্বাতন্ত্র্য ও নতুনত্ব নিয়ে হাজির হয়। এবারের জাতীয় যুব কনভেনশনও তরুণ সমাজের সামনে একটি নতুন বার্তা ও নতুন প্রত্যয় নিয়ে হাজির হবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি যুবসমাজ গড়ে তুলতে চাই, যারা অন্যায়ের কাছে মাথা নত করবে না, দুর্নীতিকে প্রশ্রয় দেবে না এবং দেশ ও মানুষের কল্যাণে নিজেদের মেধা, শ্রম ও যোগ্যতাকে কাজে লাগাবে। পরিবর্তনের জন্য শুধু স্লোগান নয়, প্রয়োজন যোগ্যতা, নৈতিকতা ও আদর্শের সমন্বয়।”

তিনি যুক্ত করেন, “আমরা পরিবর্তন হব না, পরিবর্তন ঘটাব”—এই প্রত্যয়কে সামনে রেখে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে হবে। জাতীয় যুব কনভেনশন হবে সেই পরিবর্তনের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

বৈঠকে ২৫ সেপ্টেম্বরের জাতীয় যুব কনভেননকে সফল করতে সারাদেশে প্রচার-প্রচারণা জোরদার, নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, যুবকদের মধ্যে কনভেননের বার্তা পৌঁছে দেওয়া এবং সর্বস্তরে সাংগঠনিক প্রস্তুতি আরও গতিশীল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবর্তনকামী, সচেতন ও আদর্শপ্রত্যাশী তরুণদের অংশগ্রহণে এ কনভেনশন একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে এবং তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। বৈঠক শেষে সর্বস্তরের দায়িত্বশীলদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মাদ মারুফ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব, অ্যাসিস্টান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ ইলিয়াস হাসান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা মুহাম্মাদ আল-আমীন, দফতর সম্পাদক মুহাম্মাদ শফিকুল ইসলাম, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল আ হ ম আলাউদ্দিন, প্রচার সম্পাদক মুহাম্মাদ আবু বকর সিদ্দীক, প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মাহবুব আলম, অর্থ সম্পাদক কে এম শামিম আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহেরুদ্দীন (ঢাকা), মুহাম্মাদ তাজুল ইসলাম শাহিন (চট্টগ্রাম), এম এ হাসিব গোলদার (খুলনা), মাওলানা খালিদ বিন আকবর (রাজশাহী), মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম (বরিশাল), মুফতি মোস্তাফিজুর রহমান (সিলেট), মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী (ময়মনসিংহ), মুফতি একেএম আবদুজ জাহের আরেফী (কুমিল্লা), মাওলানা এস এম আজিজুল হক (ফরিদপুর)।

অন্যান্য সম্পাদকীয় দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ইউনুছ তালুকদার, মাওলানা মোরশেদুল আলম, সাইফুল ইসলাম, প্রভাষক মুফতী আহমদ আবদুল জলিল, প্রকৌশলী এহতেশামুল হক পাঠান, ডা. মুহাম্মাদ মিজানুর রহমান, মুফতী হাফিজুল হক ফাইয়াজ, মুফতী হাবিবুন্নবী ইমন, মুহাম্মাদ ওয়ালিউল্লাহ তালুকদার, আল মিজান মোহাম্মাদ নোহেল, উপ-সম্পাদক মাওলানা বদরুল হক, মাওলানা হাম্মাদ বিন মোশাররফ ও মুহাম্মাদ হাসিবুল ইসলাম।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন