মারা গেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক: ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি'র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
রবিন জানান, চিকিৎসাধীন অবস্থায় তাঁর বাবার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মরহুমের প্রথম জানাজা আগামীকাল বুধবার বাদ জোহর শ্যামপুর কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হবে।
পরিবারের পক্ষ থেকে সাবেক এই সংসদ সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
এআইএল/সকালবেলা