শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহাগ গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ১২ আগস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ণ
শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহাগ গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: যশোরের শার্শায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. আবু রায়হান সোহাগকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) ভোর ৫টার দিকে শার্শা থানার উলাশী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহাগ উপজেলার উলাশী দক্ষিণপাড়া এলাকার মৃত আব্দুর রবের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি আভিযানিক দল উলাশী এলাকায় অভিযান চালায়। সোহাগের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট মামলা রয়েছে। তিনি শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শার্শা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন