দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিভৎস রূপ ফুটে উঠেছে: জামায়াত আমির

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিভৎস রূপ ফুটে উঠেছে: জামায়াত আমির

বগুড়া-৬ আসনে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় এ ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত। এরই মধ্যে এই নির্বাচনকে কেন্দ্র করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, দলীয় সরকারের অধীনে বগুড়া-৬ এবং শেরপুর-৩—দুটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন কী হতে পারে, তার বিভৎস রূপ ইতিমধ্যেই জাতির সামনে চলে এসেছে।

তিনি আরও লিখেছেন, জাতীয় সংসদ একটি পবিত্র আমানতের জায়গা। সেই জায়গায় যারা আসবেন, তারা যদি জনগণের রায়কে গায়ের জোরে পালটে দিয়ে আসেন, তাহলে তাদের দ্বারা দেশ ও জাতির ক্ষতি ছাড়া লাভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। জনগণের রায়ের প্রতি যাদের আস্থা আছে, তারা গায়ের জোর কখনোই খাটাতে চায় না।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন