খুলনায় ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার (২০ জুন) দুপুর ২টায় অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে খুলনায় পৌঁছেছেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। খুলনা রেলওয়ে স্টেশন ও সফরপথে পৌঁছানোর পর তাঁকে খুলনাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেওয়া হয়।
১১ দলীয় ঐক্যের এই বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই খুলনা মহানগরী ও আশপাশের জেলাগুলো থেকে জোটের নেতা-কর্মীরা সমাবেশস্থলের দিকে আসতে শুরু করেন। দুপুরের আগেই সমাবেশস্থল জনসমুদ্রে রূপ নেয়।
খুলনায় পৌঁছানোর পর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো: মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি ও আবুল কালাম আজাদ এমপি।
এছাড়াও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও জোটগত শীর্ষ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বিভাগীয় এই সমাবেশ থেকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সংকট ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে জোটের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা ও কর্মসূচি আসতে পারে বলে জানা গেছে।
|