দেশের ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ণ
দেশের ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
নিজস্ব প্রতিবেদক: দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে আজ বৃহস্পতিবার দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত এই সময়ের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, উল্লেখিত অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সাথে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন