শুধু জাতিসংঘ নয়, বাংলাদেশের ওপর সারা বিশ্বের আস্থা রয়েছে
প্রকাশ: বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী নির্বাচিত হওয়া দেশের মানুষের জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং এটি মূলত বাংলাদেশের গণতন্ত্রেরই বিজয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
আজ বুধবার (৩ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, “শুধু জাতিসংঘ নয়, সারা বিশ্বের বাংলাদেশের ওপর আস্থা রয়েছে। এই নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে সেই আস্থারই একটি বড় প্রমাণ।” তিনি দাবি করেন, এই বড় অর্জনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার সফলতারই প্রতিফলন।
মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, যেকোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।