প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত হয়। ছবি : পিএমও

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারের মন্ত্রিপরিষদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা সোয়া সাতটার দিকে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংসদ ভবনের নির্দিষ্ট সভাকক্ষে আয়োজিত এই বিশেষ সভায় মন্ত্রিপরিষদের প্রায় সকল সদস্য (মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ) উপস্থিত ছিলেন।

চলতি অর্থবছরের বাজেট অধিবেশন ও সমসাময়িক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বিষয়ে এই সভায় আলোচনা হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন