সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
স্টাফ রিপোর্টার: সরকারের পাশাপাশি সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিত্তবানরা এগিয়ে এলে দেশের অসচ্ছল মানুষও সমানভাবে মানসম্মত চিকিৎসাসেবা পাবে।
রোববার (১১ অক্টোবর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে 'বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনস'-এর সভাপতি অধ্যাপক ডা. মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাতে এলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে ডা. মো. রাশেদুল ইসলাম রাষ্ট্রপতিকে জানান, দেশেই এখন বিশ্বমানের কোলন ও রেক্টাল সার্জারি হচ্ছে, যার ফলে চিকিৎসার জন্য রোগীদের আর বিদেশে যাওয়ার প্রয়োজন পড়ছে না। দেশের বিশেষজ্ঞরা আন্তর্জাতিক পর্যায়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এ সময় আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কোলোরেক্টাল সার্জারি সম্মেলনে (BSCRS Congress-২০২৬) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হলে তিনি তা গ্রহণ করেন।
অন্যদিকে, একই দিনে বঙ্গভবনে হেপাটোলজি সোসাইটি ঢাকার সভাপতি ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের নেতৃত্বে ৭ সদস্যের আরেকটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।
সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, দেশে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থার মান আরও বাড়ানো গেলে রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা কমে আসবে। একই সঙ্গে পেশাজীবীদের রাজনীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের তাগিদ দেন তিনি।
প্রতিনিধিদল জানায়, দেশে বর্তমানে সফলভাবে লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে। তবে অসচেতনতা ও জীবনযাত্রার পরিবর্তনের কারণে ফ্যাটি লিভার ও হেপাটাইটিস-বি রোগীর সংখ্যা বাড়ছে। এ সময় আসন্ন 'এপাসল' সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হলে তিনি সম্মতি জানান।
এআইএল/সকালবেলা