বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ণ
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
বঙ্গভবনে প্রথম দাপ্তরিক দিনে নথিপত্রে স্বাক্ষর করছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনলাইন ডেস্ক: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা জানানো হয়। বঙ্গভবনের প্রধান ফটক-২ এ পৌঁছালে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানিয়ে ভেতরে নিয়ে যায়। পরে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার গ্রহণ শেষে বঙ্গভবনের অক্টাগনালে রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যদের ফুল দিয়ে উষ্ণ স্বাগত জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব সরওয়ার আলম এবং পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম।

দাপ্তরিক শুরুর প্রথম দিনেই রাষ্ট্রপতি বঙ্গভবনে নিজের কার্যালয়ে অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ কিছু অফিশিয়াল নথিপত্রে স্বাক্ষর করেন। সই পর্ব শেষে তিনি বঙ্গভবনের পরিদর্শন বইতেও নিজের অনুভূতি ও স্বাক্ষর লিপিবদ্ধ করেন। এর মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রধান হিসেবে তাঁর বঙ্গভবনকেন্দ্রিক দাপ্তরিক অধ্যায় শুরু হলো।

মন্তব্য করুন