স্থানীয় সরকার শক্তিশালী করতে জেলা পরিষদ প্রশাসকদের নির্দেশ রাষ্ট্রপতির
বিশেষ সংবাদদাতা: গণতন্ত্রকে আরও শক্তিশালী ও সুসংহত করতে হলে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে দেশের জেলা পরিষদের প্রশাসকবৃন্দ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি স্থানীয় পর্যায়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত ও সহজ নাগরিক সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে জেলা পরিষদের মাধ্যমে প্রশাসনিক স্বচ্ছতা আনয়ন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা বৃদ্ধির জন্য উপস্থিত প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সাক্ষাৎকার অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা পরিষদের প্রশাসকবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন— দিনাজপুর জেলা পরিষদ প্রশাসক মো. মোফাজ্জল হোসেন দুলাল, রংপুর জেলা পরিষদ প্রশাসক মো. সাইফুল ইসলাম, কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক মো. মাসুদ রানা প্রধান, নওগাঁ জেলা পরিষদ প্রশাসক মো. আবু বকর সিদ্দিক, রাজশাহী জেলা পরিষদ প্রশাসক মো. এরশাদ আলী, নাটোর জেলা পরিষদ প্রশাসক মো. রহিম নেওয়াজ, মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়া জেলা পরিষদ প্রশাসক সোহরাব উদ্দিন, ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক মো. আব্দুল মজিদ, এবং মাগুরা জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ।
এছাড়াও দক্ষিণ ও পূর্বাঞ্চলের জেলা পরিষদ প্রশাসকগণের মধ্যে বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক শেখ মোহাম্মদ জাকির হোসেন, পটুয়াখালী জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার, ভোলা জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, বরিশাল জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক মো. শাহাদাৎ হোসেন, পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন, নেত্রকোনা জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. নুরুজ্জামান, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জ জেলা পরিষদ প্রশাসক এ কে এম ইরাদত, নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মো. মামুন মাহমুদ, রাজবাড়ী জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জ জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকউজ্জামান, মাদারীপুর জেলা পরিষদ প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান, ও শরীয়তপুর জেলা পরিষদ প্রশাসক সরদার এ কে এম নাসির উদ্দীন উপস্থিত ছিলেন।
অন্যান্য জেলা পরিষদ প্রশাসকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক মো. মোস্তাক মিয়া, নোয়াখালী জেলা পরিষদ প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন, গাজীপুর জেলা পরিষদ প্রশাসক চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, মানিকগঞ্জ জেলা পরিষদ প্রশাসক জামিলুর রশিদ খান, নরসিংদী জেলা পরিষদ প্রশাসক তোফাজ্জল হোসেন, ফরিদপুর জেলা পরিষদ প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম এবং ফেনী জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এম এ খালেক।
এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় করেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক মো. ইয়াসিন ফেরদৌস মোরাদ।
জেলা পরিষদ প্রশাসকদের মধ্যে অনেকে অসুস্থতা ও বিদেশে অবস্থানের কারণে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
অনুষ্ঠানে জেলা পরিষদের কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে নিজ নিজ এলাকার প্রশাসনিক প্রস্তুতি ও সার্বিক পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এআইএল/সকালবেলা