দুই রেঞ্জে নতুন ডিআইজিসহ পুলিশের ১১ পদস্থ কর্মকর্তাকে রদবদল

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
দুই রেঞ্জে নতুন ডিআইজিসহ পুলিশের ১১ পদস্থ কর্মকর্তাকে রদবদল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে ঢাকা ও খুলনা রেঞ্জে নতুন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদায়নসহ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ।

নতুন এই পদায়ন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত থাকা মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

মন্তব্য করুন