চালু হলো অবসর ও কল্যাণ ভাতা প্রদান কার্যক্রম
অনলাইন ডেস্ক: দেশ গড়ার কারিগর অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রাপ্য সম্মান ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে অবসর ও কল্যাণ ভাতা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৫ আগস্ট) বেলা পৌনে ১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বিশেষ আয়োজনে এই বৈপ্লবিক কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে সূচনা করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা অবসরপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধিদের হাতে অত্যন্ত সম্মানসূচক অবসর ও কল্যাণ ভাতার চেক তুলে দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়, বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুলসংখ্যক অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
|