জনবান্ধব বাজেটকে যারা জনবিরোধী বলে তারা জনগণের বন্ধু নয়: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরের বাজেট নিয়ে বিরোধীদের সমালোচনার কড়া জবাব দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই এই বাজেট দেওয়া হয়েছে। অথচ একটি দল রাজনৈতিক উদ্দেশ্যে একে ‘জনবিরোধী বাজেট’ বলে মিথ্যাচার করছে। জনবান্ধব বাজেটকে যারা জনবিরোধী বলে, তারা আসলে জনগণের বন্ধু হতে পারে না।”
আজ বুধবার (১৭ জুন) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন। যারা বাজেট নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে দেশবাসীকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বাজেটের সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তারেক রহমান বলেন, “জনগণের টাকা যেন কোনোভাবেই পাচার বা অপচয় হতে না পারে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। দেশের প্রকৃত উন্নয়নের জন্যই এই অর্থ বরাদ্দ করা হয়েছে।”
|