কিশোরগঞ্জে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদযাপনের অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ ও স্থানীয়দের মাঝে পোনা বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় উপস্থিত হয়ে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নদের পানিতে পোনা অবমুক্ত করেন এবং একই সঙ্গে স্থানীয় মৎস্যচাষী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রীর এই কর্মসূচির বিষয়টি নিশ্চিত করে তাঁর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি জানান, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী প্রাকৃতিক জলাশয়ে মৎস্য সম্পদ বৃদ্ধির ওপর জোর দেন এবং স্থানীয়দের উৎসাহিত করেন।
|