গজারিয়ায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ণ
গজারিয়ায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

মোঃ দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও দুই হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় গজারিয়া থানার লস্করদী ও পোড়াচক বাউশিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলমের নির্দেশে ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেলের তত্ত্বাবধানে এসআই পলাশ কান্তি রায়ের নেতৃত্বে একটি দল লস্করদী মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ১০ কেজি গাঁজা ও ৮০০ পিস ইয়াবাসহ মোঃ সাকিবুল হাসান (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার সাকিবুলের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পোড়াচক বাউশিয়া এলাকায় দ্বিতীয় অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে ১,৭০০ পিস ইয়াবাসহ মোঃ মতিন (৫৫) নামের অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত মতিনের বিরুদ্ধে পূর্বেরও ৩টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গজারিয়া থানায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন