হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৯০৮
অনলাইন ডেস্কঃ দেশে অব্যাহত রয়েছে সংক্রামক ব্যাধি হাম ও এর উপসর্গের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৮ জনে।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১০১ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৬ আগস্ট পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী, সারা দেশে মোট ৯০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮০৯ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে প্রায় ১৮ হাজার জনের শরীরে। আক্রান্তদের একটি বড় অংশ শিশু বলে জানা গেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া এবং পূর্ণাঙ্গ টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
|