প্রধানমন্ত্রীর সঙ্গে ভিওনের চেয়ারম্যানের সাক্ষাৎ
অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ‘ভিওন’-এর চেয়ারম্যান অগি ফাবেলা। সোমবার (২৯ জুন) সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের ডিজিটাল সংযোগ সম্প্রসারণ, প্রযুক্তির সহজলভ্যতা এবং নাগরিকবান্ধব ডিজিটাল সেবা নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের কাছে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার ওপর জোর দেন। তিনি বাংলালিংক কর্তৃপক্ষকে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নতুন উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে, ইন্টারনেটের মূল্য আরও সহনীয় পর্যায়ে নামিয়ে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার অনুরোধ জানান তিনি। প্রধানমন্ত্রীর লক্ষ্য হলো—সমাজের সব শ্রেণি-পেশার মানুষ যেন আধুনিক ডিজিটাল সেবার সুফল সহজে এবং সাশ্রয়ী মূল্যে ভোগ করতে পারেন।
সাক্ষাৎকালে ভিওনের উচ্চপদস্থ প্রতিনিধি দল ডিজিটাল খাতে বিনিয়োগ ও আধুনিক প্রযুক্তিগত অবকাঠামো তৈরির বিষয়ে সরকারের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
জান্নাত সকালবেলা