ওমান ১০ হাজার বাংলাদেশি কৃষক ও মৎস্যজীবী নেবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ণ
ওমান ১০ হাজার বাংলাদেশি কৃষক ও মৎস্যজীবী নেবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সকালবেলা ডেস্ক: বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী রয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) ওমানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের এ তথাকথিত নতুন চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনা সফল হয়েছে এবং এ বিষয়ে একটি চুক্তি সই সম্পন্ন হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, চুক্তি বাস্তবায়নের ধারাবাহিকতায় ওমানের একটি প্রতিনিধিদল আগামী মাসে ঢাকায় আসবে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পুরো প্রক্রিয়াটি চূড়ান্ত করা হবে। এছাড়া, পূর্ববর্তী সরকারের সময়ে বন্ধ হওয়া ওমানের নিয়মিত ভিসা সাধারণ বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন