নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ণ
নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বিশেষ সংবাদদাতা: দেশে স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই এ নির্বাচনের মাঠপর্যায়ের কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করবে কমিশন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য নিশ্চিত করেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।

নির্বাচন কমিশনার জানান, নভেম্বরের মাঝামাঝি থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পর পর্যায়ক্রমে কয়েকটি ধাপে সারা দেশে স্থানীয় সরকারের নির্বাচন সম্পন্ন করা হবে। ইউনিয়ন পরিষদের পর অন্যান্য স্তরের নির্বাচনগুলো ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে।

নির্বাচনের আইনি কাঠামোর বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে আইনে নতুন কোনো সংশোধনী না এলে বিদ্যমান আইনি বিধান অনুসরণ করেই নির্বাচন পরিচালনা করা হবে। ফলে নির্ধারিত সময়ে ভোট গ্রহণে কোনো ধরনের আইনি বা প্রশাসনিক জটিলতা থাকবে না।

এআইএল/সকালবেলা