যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩২ হাজারের বেশি যানবাহন পারাপার

প্রকাশ: রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ণ
যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩২ হাজারের বেশি যানবাহন পারাপার
শনিবার যানবাহনের চাপ কম ছিল। শনিবার দুপুরে যমুনা সেতুর পূর্ব টোল প্লাজার সামনে। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ঈদ সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুর ওপর দিয়ে ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা। আজ রোববার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাভাবিক সময়ে প্রতিদিন ১৬ থেকে ১৭ হাজার যানবাহন সেতু পারাপার হয় বলে সেতুর টোল প্লাজা সূত্র জানিয়েছে। তবে রোববার যানবাহনের চাপ আগের দিনের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে।

সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ৭৫৩টি যানবাহন পারাপার হয়েছে; যা থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৫ হাজার ৮৯৬টি যানবাহন পারাপার হয়েছে; যা থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।

এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদযাত্রায় নির্বিঘ্ন করতে শনিবার থেকেই যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮টি লেন দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।