নতুন দায়িত্বে ইশরাক হোসেন

প্রকাশ: বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ
নতুন দায়িত্বে ইশরাক হোসেন

অনলাইন ডেস্ক: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন পরিচালনায় নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত নতুন এই কমিটিতে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে জাতীয় স্যান্ডো ও কোরাস প্রতিযোগিতায় একাধিক স্বর্ণপদকজয়ী সাবেক খেলোয়াড় ও খ্যাতনামা সংগঠক মাহফুজ হাসানকে কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এই নতুন অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। নির্দেশে স্পষ্টভাবে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত নতুন এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে কনফেডারেশনের সাধারণ নির্বাচন আয়োজন করে পরবর্তী নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।

ঘোষিত কমিটিতে সহসভাপতির দায়িত্ব পেয়েছেন ৬ জন। তারা হলেন—প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, সংগঠক মো. মনিরুল ইসলাম, প্রকৌশলী মো. আব্দুল হালিম, মোহাম্মদ তারিকুল আলম, মো. শহীদুল ইসলাম এবং শাহেদ ওয়াহেদ আলী। যৌথ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. শাহাদাত হোসেন খান ও সাঈদ মো. আলভী। এছাড়া আরবিএফসি ফাইট প্রমোশনের চেয়ারম্যান ও চ্যাম্পিয়ন এজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুল্লাহ পারভেজকে কোষাধ্যক্ষ করা হয়েছে।

কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে অ্যাডভোকেট মো. তাইফুর রহমান (সুমন), মো. বাবুল আহমেদ রুবেল, মো. মহিউদ্দিন, তাসলিমা চৌধুরী রিতা, পারভীন আক্তার, আমিরুল ইসলাম, হাসনা হেনা হ্যাপি, মো. আরিফ হোসেন, মো. সেলিম মাহমুদ, মো. নাজমুস সাকিব, নাদিম মাহমুদ, মঞ্জুর হোসেন বাদল, জুয়েল রক্ষিত, মো. খাইরুল হাসান, মো. আছরার আহমেদ, আরমানুল করিম আবীর, হোসেন অংকুর আন্দালিব এবং মো. পলাশকে।

সকালবেলা / নুসরাত