পররাষ্ট্র প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন ও রদবদল আসতে যাচ্ছে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রিপরিষদের নির্ভরযোগ্য একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, বর্তমানে সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বরত শামা ওবায়েদ ইসলামও নিজ পদে বহাল থাকবেন।
এ ছাড়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে।
অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। আর বর্তমান মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) দেওয়া হতে পারে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। পাশাপাশি বর্তমান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত করার বিষযে আলোচনা চলছে। এর বাইরে আরও কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন হতে পারে।
আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির শপথ সম্পন্ন হওয়ার পরপরই মন্ত্রিসভার নতুন সদস্য ও দায়িত্বপ্রাপ্তদের শপথবাক্য পাঠ করানো হবে।
এআইএল/সকালবেলা
|