লং মার্চ না করে সংসদে এলে ভালো হতো: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ণ
লং মার্চ না করে সংসদে এলে ভালো হতো: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার: দেশে চলমান জ্বালানি ও গ্যাস সংকট নিরসনে বিরোধী দলের সংসদীয় উদ্যোগকে স্বাগত জানালেও লং মার্চের সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় বিরোধীদলীয় নেতার আনা নোটিস এবং লং মার্চের ছয় দফা কর্মসূচি রাষ্ট্রীয় সংকটে তাদের গুরুত্ব প্রকাশের পরিচয় দেয়। এ উদ্যোগ সাধুবাদ পাওয়ার যোগ্য হলেও এর জন্য রাজপথে লং মার্চ কর্মসূচির কোনো প্রয়োজন ছিল না।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, রাজপথে লং মার্চ না করে জাতীয় সংসদে সরাসরি এসে বিস্তারিত আলোচনা করলে পুরো বিষয় নিয়ে সারাদিন ফলপ্রসূ সংলাপ চালানো যেত। সংসদের ভেতরে আলোচনার মাধ্যমেই জ্বালানি সংকটের আসল কারণ, শিল্পখাতে এর নেতিবাচক প্রভাব এবং সম্ভাব্য কার্যকর সমাধান বের করা সম্ভব বলে অভিমত দেন তিনি।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন