আওয়ামী মন্ত্রী জাবেদের যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য দিয়েছে এফবিআই: দুদক
প্রকাশ: সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর স্ত্রী রুখমিলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা স্থাবর-অস্থাবর সম্পদসংক্রান্ত নথি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে পাঠিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, দুদকের আবেদনের প্রেক্ষিতে পারস্পরিক আইনি সহায়তার অধীনে এফবিআই এ সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করে কমিশনে হস্তান্তর করেছে।
মুখপাত্র আরও নিশ্চিত করেন যে, একই সঙ্গে অন্যান্য আর্থিক জালিয়াতি ও পাচার মামলায় সাবেক প্রধান সচিব ড. আহমেদ কায়কাউস এবং নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের আন্তর্জাতিক সম্পদ জব্দের বিষয়েও কাজ অব্যাহত রয়েছে।
এআইএল/সকালবেলা