প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
বিশেষ প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দ্বিপাক্ষিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতেই জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং নিউইয়র্কের সব কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত।
বৈঠককালে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও সামগ্রিক উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর জোর দেন। একই সঙ্গে রোহিঙ্গা সংকটসহ নানা দ্বিপাক্ষিক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় চীনের অব্যাহত সমর্থন থাকবে। আগামী দিনে দুই বন্ধুপ্রতিম দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত গুরুত্বপূর্ণ বৈঠকে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। অন্যদিকে চীনা রাষ্ট্রদূতের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ঢাকাস্থ চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন।
এআইএল/সকালবেলা