রাজধানীতে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু, জানুন রুট ও স্টপেজ
অনলাইন ডেস্ক: সরকারের নীতিগত প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দায়িত্ব গ্রহণের ছয় মাসের মাথায় নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ‘মহিলা বাস সার্ভিস’ চালু করা হয়েছে। পর্যায়ক্রমে এই সার্ভিসের পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিআরটিসি সূত্র জানিয়েছে, নারী যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে রাজধানীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকাগুলোকে যুক্ত করে এসব বাসের রুট ও স্টপেজ নির্ধারণ করা হয়েছে।
বিআরটিসি সূত্রে জানা গেছে, আপাতত দেশের ১০টি প্রধান ডিপো থেকে বিআরটিসির সুনির্দিষ্ট গোলাপি রঙের এই বিশেষ মহিলা বাসগুলো পরিচালিত হবে। যে ১০টি ডিপো থেকে বাসগুলো প্রতিদিন ছেড়ে যাবে সেগুলো হলো— মতিঝিল, যাত্রাবাড়ী, কল্যাণপুর, মিরপুর, নারায়ণগঞ্জ, মোহাম্মদপুর, জোয়ারসাহারা, গাজীপুর, বগুড়া এবং চট্টগ্রাম বাস ডিপো।
যেসব নির্ধারিত স্টপেজে বাসগুলো থামবে:
নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল রুট: কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্যবাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান।
তালতলা-মতিঝিল রুট: তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধ মন্দির, মুগদা, কমলাপুর রেল স্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয়।
ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও রুট: ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড় (সায়েদাবাদ), ওয়ারী (বলধা গার্ডেন), গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন।
মিরপুর ১০-মতিঝিল রুট: মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ, পল্টন ও মতিঝিল।
মিরপুর-মতিঝিল রুট: মিরপুর ১২, মিরপুর ১০, মিরপুর ১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান ও মতিঝিল।
মিরপুর ১২-মতিঝিল রুট: মিরপুর ১২, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব, গুলিস্তান ও মতিঝিল।
নারায়ণগঞ্জ-ঢাকা রুট: চাষাঢ়া, শিবুমার্কেট, স্টেডিয়াম, ঝালকুড়ি, ভূইগড়, সাইনবোর্ড, রায়েরবাগ, শনির আখড়া, টিকাটুলি, গুলিস্তান ও মতিঝিল।
মোহাম্মদপুর-মতিঝিল রুট: মোহাম্মদপুর, শংকর, ঝিগাতলা, ধানমন্ডি ১৫, সিটি কলেজ, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ, পল্টন, মতিঝিল ও কমলাপুর।
আবদুল্লাহপুর-মতিঝিল রুট: আবদুল্লাহপুর, আযমপুর, এয়ারপোর্ট, খিলক্ষেত, বিশ্বরোড, কুর্মিটোলা, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, মৎস্যভবন, প্রেস ক্লাব, গুলিস্তান ও মতিঝিল।
গাজীপুর-বিমানবন্দর রুট: গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আবদুল্লাহপুর, আযমপুর ও বিমানবন্দর।
রাজধানীর বাইরে বগুড়ার শেরপুর-মাটিডালী রুটে আরডিএ স্কুল, নয়মাইল মোড়, শাজাহানপুর উপজেলা গেট, বি-ব্লক, মাঝিড়া, বনানী, সাতমাথা, মহিলা কলেজ ও মাটিডালীতে বাস থামবে।
এছাড়া চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটে কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর ২ নম্বর গেট, জিইসি মোড়, লালখানবাজার, টাইগারপাস, দেওয়ানহাট, চৌমুহনী, আগ্রাবাদ, বারেক বিল্ডিং, ফ্রিপোর্ট, কাঠগড় ও পতেঙ্গা স্টপেজে যাত্রী ওঠানামা করা হবে।
|